মাগুরায় সংঘর্ষে ১০ বাড়ি ভাংচুর আহত ১০
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:০৬
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ৫ জনকে আটক করেছে। জানা গেছে, শুক্রবার রাতে সদর উপজেলার বাহারবাগ গ্রামে বাদশা মোল্লা ও বাশি মিয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।