লালমোহনে চার দিনেও উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণ করেছে বখাটেরা। লালমোহন পৌর এলাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার চার দিন পার হলেও অপহূতার সন্ধান এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, অপহূতাকে উদ্ধারের জন্য আমরা সব চেষ্টা চালাচ্ছি। খুব শীঘ্রই আসামি ধরা পড়বে।