নিউ নেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি

দি নিউ নেশন (রোবঃ পাবঃ লিঃ) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার দুপুরে পত্রিকার বার্তাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়নের ২০১৪-১৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮ টি পদে নির্বাচিতরা হলেন— মো. শাহ আলম-সভাপতি, মো. আ. লতিফ-সহ-সভাপতি, মো. আহসান উল্লাহ-সাধারণ সম্পাদক, মো. আ. রাজ্জাক-সহ-সাধারণ সম্পাদক, মো. সাইদুর রহমান-সাংগঠনিক সম্পাদক, মো. শাহ আলম-কোষাধ্যক্ষ, মো. শাহনাজ পারভীন-দপ্তর সম্পাদক এবং শহিদুল ইসলাম-প্রচার সম্পাদক। দি নিউ নেশনের সিনিয়র সহকারী সম্পাদক গোলাম হায়দার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি