আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আনন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স.ম. শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কবি আসাদ চৌধুরী, শিশু সাহিত্যিক আখতার হুসেন ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার সুকুমার বড়ুয়া এবং শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ। -প্রেস বিজ্ঞপ্তি