মৃত্যুবার্ষিকী

মো. নূরুল হক শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. নূরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর ডেমরার কোনাপাড়া মালিবাড়ি নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের তত্ত্বাবধায়ক ছিলেন। ইফতেখার আলম মিঞা তনয় ঢাকার ধানমন্ডি বয়েজ স্কুলের ছাত্র ইফতেখার আলম মিঞা তনয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর সলিমুল্লাহ রোড সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। অনুষ্ঠানে আত্মীয় ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জছিম উদ্দিন মিয়া টাঙ্গাইলের নান্দুরিয়ার সমাজসেবক ও শিক্ষানুরাগী জছিম উদ্দিন মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।