আজকের রাশিফল
প্রকাশ : ২৫ মে ২০১৪, ১৯:৪০
আজ ১২ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৬ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শনি ও বুধ। আপনার শুভসংখ্যা:৫ ও ৮। শুভবার:শনি ও বুধ। শুভরত্ন:ইন্দ্রনীলা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: সাহসী দৃঢ় অনমনীয় ব্যক্তিত্বের অধিকারী। প্রাণ-প্রাচুর্য ও মাধুর্য আছে আপনার। আলোচনা তর্ক পছন্দ করেন। তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেন। আপনার আপসহীন বিশ্বাস খুব সহজেই সংঘাতের সম্মুখীন হয়। একা চলতে কোনো দ্বিধা নেই। আর সংঘাতেও আপনি পিছপা হন না। মেধাবী হলেও জীবনে সিদ্ধান্ত লাভ করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে আপনার।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জানস কাদের, মেজর এম.টি হোসেন, মঈনুল আহসান সাবের, পিটার কুশিং, চিত্রশিল্পী বাশিরুল হক, নিরঞ্জন মজুমদার প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। মানসিক অবসাদে ভুগতে পারেন। ভাই-বোনদের কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পেশাগত ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের একাধিক সুযোগ সৃষ্টি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক ভালো যাবে। আকস্মিক প্রাপ্তিযোগ আছে। শরীর ভালো নাও যেতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আনন্দ লাভ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাতিষ্ঠানিক কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি আপনার অনুকূলে নাও থাকতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। বন্ধুবেশি শত্রুর আগমন ঘটতে পারে। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো গোপন আশা পূরণ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আয়-ব্যয় সমন্বয় করা কঠিন হবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। দুশ্চিন্তা পরিহার করুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনার পরিবেশ বিনষ্ট হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সান্নিধ্যে আনন্দ পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ঘনিষ্ঠ কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।