আমাদের সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ২৫ মে ২০১৪, ১৯:৪৭
মানবাধিকার
প্রশ্ন-ঙ: মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?
উত্তর: মানুষের জীবনকে সুস্থ, সুন্দর ও ভালোভাবে গড়ে তুলতে মানবাধিকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানবাধিকার রক্ষায় আমাদের সবার উচিত হলো মানবাধিকারগুলো বাস্তবায়ন করা।
মানবাধিকার রক্ষায় করণীয়: মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় হচ্ছে–
আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবাধিকারগুলো আদায়ে সচেষ্ট থাকব।
অন্যের অধিকার যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব।
কারো অধিকার নষ্ট হতে পারে এ ধরনের কোনো কাজ আমরা কখনোই করব না।
কেউ মানবাধিকার বিরোধী কোনো কাজ করলে আমরা তাকে সচেতন করব এবং প্রয়োজন হলে প্রতিবাদ করব।
মানবাধিকার রক্ষায় সরকার কর্তৃক প্রণীত আইন মেনে চলব।
পরিশেষে বলা যায় যে, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় আমরা সচেতন থাকব।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-১: জাতিসংঘ কত তারিখে মানবাধিকার সবর্জনীন ঘোষণাপত্র অনুমোদন করে?
উত্তর: জাতিসংঘ ১০ ডিসেম্বর ১৯৪৮সালে মানবাধিকার সবর্জনীন ঘোষণাপত্র অনুমোদন করে।
প্রশ্ন-২: আমাদের সমাজে নারী পুরুষের কোন কোন ক্ষেত্রে বৈষম্য করা হয়?
উত্তর: আমাদের সমাজে শিক্ষা, খাদ্য, মজুরি ও অন্যান্য ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বৈষম্য করা হয়।
প্রশ্ন-৩: আমরা কার কাছ থেকে মানবাধিকার পেয়ে থাকি?
উত্তর: আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে মানবাধিকার পেয়ে থাকি।
প্রশ্ন-৪: মানব জীবনে কোন কোন ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব রয়েছে?
উত্তর: মানব জীবনে স্বাধীনতা, শিক্ষা, সম্পত্তি, ধর্ম, আইন, বিচার, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব রয়েছে।
প্রশ্ন-৫: আমাদের দেশে দরিদ্র শিশুরা কোন কোন অধিকার থেকে বঞ্চিত?
উত্তর: আমাদের দেশে দরিদ্র শিশুরা খাদ্য, শিক্ষা, চিকিত্সা, পোশাক মজুরি ইত্যাদি অধিকার হতে বঞ্চিত।
প্রশ্ন-৬: আমাদের দেশে নারী ও শিশুদের প্রতি বছর কী করা হয়?
উত্তর: আমাদের দেশে নারী ও শিশুদের প্রতি বছর বিদেশে পাচার করা হয়।
প্রশ্ন-৭: আমাদের সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে কেন?
উত্তর: পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমান উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে।