বীজ ত্বকের ভেতরের অংশকে কী বলে?
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ২৫ মে ২০১৪, ১৯:৪৭
উদ্ভিদের বংশ বৃদ্ধি
অনুধাবনমূলক
২১। একটি অনুবীজ থলিতে সাধারণত কয়টি অনুবীজ থাকে?
(ক) একটি (খ) দুইটি
(গ) তিনটি (ঘ) অসংখ্য
উ:ঘ
২২। নিচের কোনটি নিম্নশ্রেণীর উদ্ভিদ?
(ক) পিঁয়াজ (খ) স্পাইরোগাইরা
(গ) আলু (ঘ) কলা
উ:খ
২৩। নিচের কোনটি টিউবার প্রকৃতির?
(ক) আদা (খ) আলু (গ) কচু (ঘ) টোপাপানা
উ:খ
২৪। পতঙ্গপরাগী ফুল কোনগুলো?
(ক) সরিষা, অকিড (খ) গোলাপ, শিমুল
(গ) মাদার, কদম (ঘ) কুমড়া, তাল
উ:ক
২৫। নিচের কোনটি প্রকৃত ফল?
(ক) আম (খ) আপেল (গ) চালতা (ঘ) আতা
উ:ক
২৬। নিচের কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
(ক) রাইজোম (খ) কন্দ (গ) স্টোলন (ঘ) আফসেট
উ:ক
২৭। কোন ধরনের শাখা থেকে কলম করা হয়?
(ক) জটিল (খ) কচি (গ) বেশ মোটা (ঘ) প্রধান শাখা
উ:খ
২৮। নিচের কোনটি কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
(ক) Mucor (খ) Penicillium
(গ) Bryum mass (ঘ) Spyrogyra
উ:খ
২৯। নিচের কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়?
(ক) সেগুন (খ) পুদিনা (গ) কচু (ঘ) রসুন
উ:ক
৩০। কলম বা লেয়ারিং এর প্রথম কাজ হল উপযুক্ত স্থানে—
(ক) বাকল কাটা
(খ) গোবর মাটি দিয়ে ঢেকে দেওয়া
(গ) শাখা কাটা নেওয়া
(ঘ) সেলোফেন টেপ দিয়ে শাখাটি মুড়ে দেওয়া।
উ:ক
৩১। কোথায় স্ত্রী জননকোষ সৃষ্টি হয়?
(ক) গর্ভদন্ডে (খ) গর্ভমুন্ড
(গ) পরাগধানীতে (ঘ) ডিম্বকে
উ:ঘ
৩২। বীজত্বকের বাইরের স্তরটি হল—
(ক) টেস্টা (খ) টেগমেন
(গ) ইপিকোটাইল (ঘ) সব কটি
উ:ক
৩৩। নিচের কোনটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক?
(ক) দল খ) বৃতি গ) উপবৃতি (ঘ) পুংস্তবক
উ:ঘ
৩৪। অনুবীজবাহী অংগ সৃষ্টিতে উদ্ভিদের কোন অংগটি পরিবর্তিত হয়?
(ক) কান্ড (খ) দেহকোষ (গ) মূল (ঘ) রাইজোম
উ:খ
প্রয়োগমূলকঃ
৩৫। পাপড়ির মূল কাজ কী?
(ক) পরাগায়ন ঘটানো (খ) নির্দিষ্ট আকৃতি প্রদান (গ) সৌন্দর্য প্রদান (ঘ) ফুলকে রক্ষা করা
উ: ক
৩৬। নিচের কোনটি স্ত্রীস্তবকের কাজ?
(ক) ফল সৃষ্টি (খ) বীজ সৃষ্টি
(গ) ফল ও বীজ সৃষ্টি (ঘ) ফুলকে আকৃষ্ট করা
উ:গ
৩৭। নতুন প্রকরণ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
(ক) স্বপরাগায়ন (খ) পর-পরাগায়ন
(গ) প্রাণী পরাগায়ন (ঘ) পানি পরাগায়ন
উ:খ
৩৮। নিচের কোনটি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য?
(ক) ফুলের গোড়ায় মধু থাকে
(খ) গর্ভমুন্ড পক্ষল, বৃহত্ ও আঠালো হয়
(গ) পরাগরেণু আঠালো হয়
(ঘ) ফুল উজ্জ্বল বর্ণের হয়।
উ:খ