দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

শিক্ষার্থীদের সৃজনশীল সম্পর্কিত প্রশ্নের সঠিক সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ,ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য়পত্র হলো ব্যবস্থাপনা। পূর্বের সিলেবাসে এই বিষয়ে ব্যবসায় নীতি ও প্রয়োগের ১ম পত্রের একটি অংশ হলেও বর্তমানে দ্বাদশ শ্রেণির সিলেবাসের জন্য এটি ২য়পত্র হিসাবে ১০০ নম্বরের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০টি অধ্যায় হতে ৯টি উদ্দীপক দেওয়া হবে এর মধ্যে থেকে ৬টি উদ্দীপকের উত্তর দিতে হবে। আর বহুনির্বাচনিতে ৪০টি নৈর্ব্যত্তিক উত্তর দিতে হবে। তার মানে কোন অধ্যায় থেকে উদ্দীপক বাদ যাবে না। তাই শুরুতে তোমাদের কোন পদ্ধতিতে পড়াশুনা করবে কিভাবে সহজে সকল উত্তর আয়ত্ব করতে পারবে বা কিভাবে কম সময়ের মধ্যে প্রস্তুতি নিবে সেই সম্পর্কে পাঠদান চলা অবস্থায় নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী রেশমা আক্তার, মোছেনা আক্তার, সাথি আক্তার ও চামেলী আক্তার সহ বেশ কিছু শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দিয়েছেন অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। রেশমা: প্রতিটি অধ্যায় পড়ার শুরুটা আমরা কিভাবে করবো? উত্তর: প্রতিটি অধ্যায় শ্রেণি শিক্ষক প্রথমে পাঠ্য বইয়ের আলোকে সকল প্রশ্নের উত্তর শেষ করবে। এরপর পুরো অধ্যায় হতে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ তোমরা নিজেরা বের করে ফেলবে। আর নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য পুরো বইয়ের প্রশ্ন পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়সমূহের নিচে দাগ দিয়ে নিবে। রেশমা: উদ্দীপক সাধারণত কিসের উপর ভিত্তি করে তৈরী করা হয়? উত্তর। যে কোন উদ্দীপক জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে তৈরী করা হয়। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সমূহ বেছে নেওয়া হয় এবং এর আলোকে একটি কল্পিত ঘটনা বর্ণনা করা হয়। রেশমা: শিক্ষার্থীদের উদ্দীপক তৈরী করার প্রয়োজন আছে কী? উত্তর: শিক্ষার্থীদের উদ্দীপক তৈরী করার প্রয়োজন রয়েছে। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের উদ্দীপকের উত্তর দিতে হয়। কিন্তু যখন শিক্ষার্থীরা উদ্দীপক তৈরী করবে তখন তারা উত্তরটাকে টার্গেট করবে। তখন তাদের কাছে মূল ঘটনাটি আরো পরিষ্কার হয়ে যবে। তাই উত্তর সঠিকভাবে বের করার সুবিধার্থে তোমাদের উদ্দীপক তৈরী করার পদ্ধতি জানা দরকার। ০০০ মোছেনা: পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হিসাবে একটি অধ্যায় কিভাবে সংক্ষেপে আয়ত্ব করবো? উত্তর: প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়ার শেষে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নসমূহ বের করে উত্তর ভালোবাবে শিখে নিবে। এই জ্ঞানমূলক উত্তর থেকে উদ্দীপকের ক ও খ নং প্রশ্ন সরাসরি আসবে এবং গ ও ঘ নং প্রশ্নের উত্তরও এই জ্ঞানমূলক প্রশ্নের পড়ার মধ্যে থেকে পেয়ে যাবে। আর বহুনির্বাচনি প্রশ্নের উদ্দীপক থাকে এবং এই একই নিয়মে উত্তর বের করতে হয়। তবে নৈর্ব্যক্তিকে সাধারণ বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রথমে শ্রেণিকক্ষে পড়ার সময় একটু সতর্কদৃষ্টি রাখলে অনেক কিছু আয়ত্বে চলে আসবে। মোছেনা: কোন্ পদ্ধতি অবলম্বন করলে প্রতিটি ১০ নম্বর প্রশ্নের জন্য ১০ নম্বর পাওয়া যাবে? উত্তর: দশ নম্বরে দশ পাবার জন্য সৃজনশীলের ধারাবাহিক পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে হবে। অর্থাত্ জ্ঞানমূলক প্রশ্নে সুনির্দিষ্টভাবে একটি প্যারা, অনুধাবনমূলক প্রশ্নে জ্ঞানমূলকের জন্য একটি প্যারা এবং অনুধাবনের জন্য আলাদা একটি প্যারা, উদ্দীপক নির্ভর প্রশ্নে প্রয়োগ স্তরে অর্থাত্ গ নং প্রশ্নে জ্ঞানমূলক উত্তর বের করে তিন প্যারায় উত্তর সম্পূর্ণ করবে। উচ্চতর দক্ষতা স্তরে জ্ঞানমূলক উত্তর স্বচ্চতার সাথে বের করে চার প্যারায় উত্তর সম্পূর্ণ করা। তবে হ্যাঁ বা না, ইতিবাচক বা নেতিবাচক বা সার্থক এগুলোকে জ্ঞানমূলক উত্তর হিসাবে ধরা হবে না। সরাসরি সুনির্দিষ্টভাবে জ্ঞানমূলক উত্তর বের করে উত্তর দিতে হবে।