নবম-দশম শ্রেণির পড়া
বাংলা দ্বিতীয়পত্র আতাউর রহমান সায়েম শিক্ষক
প্রকাশ : ২৫ মে ২০১৪, ১৯:৪৯
বিরাম চিহ্ন
গতকালের পর
৩২. অন্যর্থাসূচক অব্যয়ের পূর্বের শব্দের শেষে কি বসে?
উ: কমা।
৩৩. উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে?
উ: কমা।
৩৪. যেসব অব্যয় অনুমান প্রকাশ করে তাদের আগে বা দু’টি সন্নিহিত হলে কি বসে?
উ: সেমিকোলন।
৩৫. প্রশ্ন রচনায় কি বসে?
উ: কোলন।
৩৬. দ্বিধা বোঝাতে কি ব্যবহূত হয়?
উ: ড্যাশ চিহ্ন।
৩৭. বর্জন চিহ্ন হিসেবে কিসের ব্যবহার হয়? উ: ত্রিবিন্দু।
৩৮. কোন ক্ষেত্রে ৪ স্তুবক বাদ দিলে তিন তারল্যে ব্যবহূত হয়? উ: কবিতার ক্ষেত্রে।
৩৯. এক বিন্দুর বিকল্প নাম কী?
উ: কুটকি চিহ্ন।
৪০. কোনটি যতি-চিহ্ন হিসেবে কখনোই প্রযুক্ত না?
উ: কুটকি চিহ্ন।
৪১. একবিন্দুর সংক্ষেপন চিহ্ন কোনটি?
উ: (;)
৪২.নাটকের সংলাপের সঙ্গে ক্রিয়ার নির্দেশনের জন্য কি ব্যবহূত হয়?
উ: বন্ধনী।
৪৩. ব্যাখ্যা বোঝানোর জন্য কি ব্যবহূত হয়? উ: বন্ধনী।
৪৪. হাইফেনের বিকল্প হিসেবে কি ব্যবহূত হয়?
উ: লোপ চিহ্ন।
৪৫. বিভক্তির আগে হাইফেন বসে কখনো কি ঘটায়?
উ: পদসংযোগ।
৪৬. উদ্ধৃতির পরিবর্তে কি ব্যবহূত হয়?
উ: ড্যাশ চিহ্ন।
৪৭. স্থান ব্যবধান নির্দেশ করতে কি ব্যবহূত হয়? উ: ড্যাশ।
৪৮. ধারাবাহিক উপস্থাপনের জন্য কি বসে? উ: কোলন।
৪৯. কোন উদ্ধৃতির আগে কোলন বসে।
উ:
৫০. গণিতে অনুপাত বোঝাতে কি বসে?
উ: কোলন।