নোয়াখালী মহিলা কলেজে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২১:২৩
এইচএসসি অংক পরীক্ষা চলাকালে হলে কর্তব্যরত শিক্ষকদের অশোভন আচরণ, উত্তরপত্র ও প্রবেশপত্র নিয়ে যাবার অভিযোগ এনে ক্ষিপ্ত পরীক্ষার্থীরা ব্যাপক ভাংচুর চালায় নোয়াখালী সরকারি মহিলা কলেজে। এ সময় এ পরীক্ষা কেন্দ্রে নোয়াখালী ও সোনাপুর সরকারি কলেজের পরীক্ষার্থীরা ভাইস প্রিন্সিপালের কক্ষসহ ২২টি কক্ষের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করে। গতকাল রবিবার পরীক্ষা শেষে দুপুর ১টার পর এ ঘটনা ঘটে। পরে পরীক্ষার্থীরা জেলা শহরের জামে মসজিদ মোড়ে প্রায় আধঘন্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে পুলিশী হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। প্রশাসন এ ঘটনায় সুষ্ঠু সমাধান করবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল হারুনুর রশিদ জানান- কতিপয় পরীক্ষার্থীকে নকলের সুযোগ ও একে অন্যের উত্তরপত্র দেখতে না দেয়ায় পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কলেজের বিভিন্ন হলকক্ষে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।