জেবুন্নেছা আফরোজের গণসংযোগ শুরু

বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেবুন্নেছা আফরোজ রবিবার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। বেলা ১১ টায় সদ্য প্রয়াত স্বামী সাবেক মেয়র শওকত হোসেন হিরনের কবর জিয়ারতের পর নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ ও কয়েকটি উঠান বৈঠক করেন। কবর জিয়ারত শেষে তিনি গোরস্থান মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি নগরীর ২৭, ২৮ এবং ২৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে জেবুন্নেছা আফরোজ বলেন, তিলোত্তমা বরিশাল নগরীর রূপকার তার স্বামী শওকত হোসেন হিরনের স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি প্রার্থী হয়েছেন। শান্তি ও সুন্দর বরিশাল গড়ে তোলাই তার লক্ষ্য। এ আসনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন বিএনএফ মনোনীত মো. সাইফুল ইসলাম লিটন। আগামী ১২ জুন এ আসনে উপ-নির্বাচন।