মে ধা বী মু খ

তামান্না তানজিল সুহা তামান্না তানজিল সুহা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কাঁঠালিয়া মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা কেএম কবির কাঁঠালিয়া কৃষি অফিসের এসএপিপিও এবং মা সালমা পারভীন কাঁঠালিয়া মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সে ডাক্তার হতে চায়। নুসরাত জাহান নোভা নুসরাত জাহান নোভা এসএসসি পরীক্ষায় মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা একজন ব্যবসায়ী ও মাতা গৃহিণী। সে ডাক্তার হতে চায়। সিঁথি চৌধুরী সিঁথি চৌধুরী এসএসসি পরীক্ষায় রাজধানীর বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী ও মাতা লিজা চৌধুরী গৃহিণী। সে ব্যবসা প্রশাসনের উপর উচ্চতর ডিগ্রি নিতে চায়। মো. শাহরিয়ার কবির মো. শাহরিয়ার কবির এসএসসি পরীক্ষায় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. আহসানুল কবির কিমু একজন আইনজীবী, মাতা সামসুন্নাহার বেগম গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়। জারিফ রহমান নায়েল জারিফ রহমান নায়েল এসএসসি পরীক্ষায় উত্তরা হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার পিতা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান এবং মা মেহেবুবা আফরোজ ব্রিটিশ-আমেরিকান টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক। নায়েল ডাক্তার হতে চায়। শেখ মোহাম্মদ দাউদ শেখ মোহাম্মদ দাউদ এসএসসি পরীক্ষায় আশুগঞ্জ সার কারখানা স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী মোঃ নাছির আহম্মেদ ও মাতা হেনা নাছির গৃহিণী। উম্মে হাবীবা ঝুমা উম্মে হাবীবা ঝুমা এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আব্দুল রশিদ ব্যবসায়ী ও মা বিউটি আক্তার গৃহিণী। সে ডাক্তার হতে চায়। নাসরিন আক্তার রেশমা নাসরিন আক্তার রেশমা এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মনির হোসেন সেনা কর্মকর্তা, মা তাসলিমা বেগম গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়। নাফিজ ফুয়াদ মাহী নাফিজ ফুয়াদ মাহী এসএসসি পরীক্ষায় গাজীপুরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল বাশার ও মাতা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ মাসুদা সিকদার । সে ডাক্তার হতে চায়। মোঃ আব্দুল্লাহ আল মামুন খাঁন মোঃ আব্দুল্লাহ আল মামুন খাঁন এসএসসি পরীক্ষায় মতিঝিল সরকারি বয়েজ হাইস্কুল থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ব্যবসায়ী মোঃ মমিনউল্লাহ খাঁন ও মাতা সাহেলা আক্তার পপি গৃহিণী। সে ব্যারিস্টার হতে চায়। ফারিদুল ইসলাম ফারিদুল ইসলাম এসএসসি পরীক্ষায় মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ডাঃ ফারুকুল ইসলাম ও মাতা মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফাতেমা বেগম। অপরাজিতা বিশ্বাস পূজা অপরাজিতা বিশ্বাস পূজা এসএসসি পরীক্ষায় খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বোধন চন্দ্র বিশ্বাস ডুমুরিয়া থানার সাব-ইন্সপেক্টর ও মাতা শিউলী বিশ্বাস একজন গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়।