বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। এ দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল এবং মোট জিডিপির ২২ শতাংশ আসে কৃষি থেকে। কিন্তু দেখার বিষয়, কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষকদের অবস্থান কোথায়? কৃষক দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়, কিন্তু তারা তাদের উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। কৃষক ১ মণ ধান বিক্রি করে ১ কেজি গরুর মাংস কিনতে পারে না। এবার বোরোতে মনপ্রতি ২০০ টাকা লোকসান গুনছে। ধান প্রতিকেজি ১২ টাকা কেন? একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার অসাধু তত্পরতায় কৃষক অধিকার বঞ্চিত হচ্ছে। কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ, সার ও আর্থিক সহায়তা করা উচিত। বিনামূল্যে বীজ-সার দেওয়াই শেষকথা নয়, কৃষিবান্ধব পরিবেশ যেন নিশ্চিত কারা যায়—সেদিকে মনোযোগ দেওয়া জরুরি।
মো. সজিবুর রহমান সজীব
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া