টেলিটকের সহায়তায় মোবাইল অ্যাপসের জাতীয় বুট ক্যাম্প
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২২:১৫
ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগ টেলিটকের কারিগরি সহায়তায় গত ২৩ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ্যান্ডরয়েড মোবাইল এ্যাপলিকেশন বিষয়ক দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দন চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি