স্টার পারফর্মার অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা খাতার ৪৮ জন পরিবেশক

বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা খাতা বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৮ জন পরিবেশক স্টার পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছেন। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডে ইউনিট-০১ এ গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অফ প্ল্যান্ট জি সি মজুমদার। বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ প্রডাকশন প্রকৌশলী মো. শাহ আলম, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মির্জা মুজাহিদুল ইসলাম প্রমুখ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৪টি শাখায় মোট ২শ ৩৭ জন পরিবেশকের মধ্য থেকে ৪৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি