কুলখানি

মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়ার বাবা সমাজসেবক মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়ার কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর টাংকির পাড়ে মরহুমের নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বার্ধক্যজনিত কারণে সম্প্রতি তিনি ইতালিতে ইন্তেকাল করেন। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।