জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ২৬ মে ২০১৪, ১৯:৪৬
উদ্ভিদের বংশ বৃদ্ধি
উচ্চতর দক্ষতা
৩৯। কোন উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়?
(ক) পিঁয়াজ (খ) পুদিনা (গ) রাসনা (ঘ) মিষ্টিআলু
উ:ঘ
৪০। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
(ক) ফুল উজ্জ্বল (খ) সুগন্ধযুক্ত
(গ) পরাগরেণু আঠালো (ঘ) উপরের সবকটি
উ:ঘ
৪১। কোনটি সৃষ্টি নিষিক্ত করণের পূর্বশর্ত?
(ক) পরাগনালী (খ) গ্যামেট
(গ) ভ্রূণথলি (ঘ) সস্যকণা
উ:খ
৪২। কাঙ্ক্ষিত মুকুলের বৃদ্ধি যথাযথ না হয়ে পিন্ডের আকার গঠন করে।
(ক) কন্দ (খ) রাইজোম
(গ) বুলবিল (ঘ) ফাইলোক্লেড
উ:গ
বহুপদী সমাপ্তিসূচক
৪৩। টিউবারের ক্ষেত্রে সঠিক তথ্য হল—
i. কন্দ সৃষ্টি হয় ii. শীর্ষমুকুল স্পষ্ট iii. শল্কপত্র দেখা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উ:গ
৪৪। অযৌন প্রজননের ক্ষেত্রে—
i. অনুজীবের সাহায্যে প্রজনন হয়
ii. কান্ডের সাহায্যে প্রজনন হয়
iii. বীজের সাহায্যে প্রজনন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উ:ক
৪৫। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হল—
i.পরাগরেণু আঠাল ii. ফুলে গন্ধ নাও থাকতে পারে iii. রঙিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উ:ঘ
৪৬। বায়ু পরাগী ফুল—
i. হালকা ii. বড় iii. মধু গ্রন্থীহীন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উ:খ
৪৭। কোনটি ডিপ্লয়েড?
i. ডিম্বক ii. ভ্রুণ iii. বীজ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii
উ:ঘ
৪৮। গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে—
i. চম্পা ii. নয়নতারা iii. আকন্দ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উ:ঘ
রফিক একজন চাষী। চাষী তার সরিষার ক্ষেতে মৌবক্স স্থাপন করল এবং এতে সরিষার ফলন বৃদ্ধি পেল। উক্ত তথ্যের আলোকে (৪৯-৫০) নং প্রশ্নের উত্তর দাও:
৪৯। সরিষার ফলন বৃদ্ধির কারণ হল—
i. অধিক পরাগায়ন হয়েছে
ii. বাহকের উপস্থিতি ছিল বেশি
iii. সেচ সার ঠিক মত দেওয়া হয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উ:ক
৫০। মৌবক্স স্থাপনের উদ্দেশ্য কী?
(ক) পরাগায়ন ঘটানো
(খ) মধু সংগ্রহ
(গ) স্ব-পরাগায়ন নিশ্চিত করা
(ঘ) নতুন প্রকরণ সৃষ্টি করা
উ:খ