সম্পদের কর বাড়তে পারে

দুই কোটি টাকার সম্পদের অধিকারীদের উপর বিদ্যমান সারচার্জ (করের উপর কর) আরো বাড়ানো হতে পারে। বর্তমানে ২ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদের উপর প্রদেয় করের ১০ শতাংশ ও ১০ কোটি টাকার অধিক সম্পদের উপর ১৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে। বাজেটে এই সারচার্জে চারটি ধাপ করা হতে পারে। প্রথম ধাপটি ঠিক রেখে ১০ কোটি টাকা থেকে ২০ কোটি পর্যন্ত ১৫ শতাংশ, ২০ কোটি থেকে ৩০ কোটি পর্যন্ত ২০ শতাংশ এবং ৩০ কোটির অধিক সম্পদের ক্ষেত্রে ২৫ শতাংশ হারে সারচার্জ আরোপ হতে পারে। আগামী ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে প্রায় ৪শ’ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় এনবিআর।