পে-কমিশন সমীপে
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২০:৫১
ছয় সদস্যদের পরিবারের হিসাব ধরে বেতন নির্ধারণের পাশাপাশি শিক্ষা ও চিকিত্সা ভাতা বৃদ্ধি, পার্বত্য অঞ্চলের মতো হাওর, বনাঞ্চল ও দীপাঞ্চলে কর্মরতদের জন্যও বিশেষ সুবিধা প্রদান, প্রতিটি কর্মচারীর জন্য সুবিধামতো আবাসস্থল তৈরির স্বার্থে ৪৫ বছর বয়সী সকল স্থায়ী কর্মচারী যাদের পৈতৃক কিংবা স্ত্রীর শহরাঞ্চলে বাড়ি নেই এবং যাঁরা ঋণ গ্রহণে ইচ্ছুক তাঁদের বাড়ি কিংবা ফ্লাট নির্মাণের জন্য ১২০ মাসের সমপরিমাণ মূলবেতন অগ্রিম প্রদান করা, যা বাড়িভাড়া কর্তন ও পেনশন থেকে সমন্বয় করার সুযোগ দেওয়া হলে দুর্নীতি প্রবণতা কমবে এবং কর্তব্যনিষ্ঠাও বাড়বে। দু’টি উত্সবভাতার পাশাপাশি প্রতি ডিসেম্বরে যেহেতু সন্তানাদির ভর্তি ও শীতকালে উত্সব ব্যয় বেড়ে যায়, তাছাড়া একটি পরিবারে কোনো না কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে-শাদি, প্রয়োজনীয় আসবাবপত্র তৈরিসহ অতিরিক্ত ব্যয় প্রয়োজন হয়ে থাকে তাই শ্রান্তি বিনোদনের মতো প্রতি ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে মূলবেতনের সমপরিমাণ একটি ভাতা প্রদান, ক্যাডার সার্ভিসসহ ৪র্থ গ্রেডের কর্মকর্তাদের এককালীন গাড়ি ক্রয়ের জন্য, বিশেষ করে সরকারি কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষ অর্থ প্রদানের জন্য পে-কমিশন সমীপে অনুরোধ করছি।
মো. ওয়াজেদ কামাল,
সহকারী অধ্যাপক, সমাজকল্যাণ,
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ ৭৪৯৩