ব্রাসেলসে ইসরাইলি জাদুঘরে বন্দুকধারীর হামলা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইহুদীদের একটি জাদুঘরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। শনিবার গাড়িযোগে আসা এক বন্দুকধারী জাদুঘরের মূল ফটকে দর্শনার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। কী উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট হয়নি। তবে একজন প্রত্যক্ষদর্শী হামলাকারীর গাড়ির নম্বরটি পুলিশকে দিয়েছে বলে জানা গেছে। বেলজিয়াম সরকার একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছে। ব্রাসেলসের মেয়র ইভেন মায়ার হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। জিউস মিউজিয়ামের ওই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জুয়েলি মিলকোয়েত বলেন, ঘটনার ধরন বলছে এটা ইহুদী বিরোধী হামলা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ওই হামলাকারী জাদুঘরের মূল ফটকে কাঁধে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামেন ওই বন্দুকধারী। আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলির করার পর আবার গাড়িতে করে পালিয়ে যান তিনি।