প্রযোজনায় সোনাক্ষির না!
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২১:১৮
অভিনয় থেকে অনেককেই প্রযোজনায় আসতে দেখা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক তারকা সফলতার মুখও দেখেছেন। কিন্তু কেউ কেউ সফল হওয়া তো দূরের কথা প্রযোজনায় এসে আবার নিজেকে সেখান থেকে গুটিয়ে নিয়েছেন। হালে বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা নাকি প্রযোজনায় আসছেন—এমন গুঞ্জন বেশ চাউর হয়েছে। তবে গুজব গুজব-ই। প্রযোজনা নয়, অভিনয় নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চান। এমনই কথা সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন সোনাক্ষি। পরিবারে জমজ দুই ভাই তাদের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘শটগান মুভিজ’ নিয়ে ব্যস্ত। ইচ্ছে করলে সোনাক্ষিও সেখানে যোগ দিতে পারেন। তবে অভিনয়ের বাইরে অন্য কিছুতে মন বসাতে মোটেও রাজি নন তিনি। এমন বক্তব্যে অনেক সমালোচক সোনাক্ষির যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, অভিনয়েই তেমন পোক্ত নন সোনাক্ষি সিনহা, সেখানে প্রযোজনার কী বুঝবেন? তাদের এমন কড়া সমালোচনার জবাব কী দিয়েছেন সোনাক্ষী? এসব কটু মন্তব্য শোনার পর তার উত্তর কী হবে সেটাই এখন দেখার বিষয়।