ইরানি নায়িকাকে বেত্রাঘাত

পর্দা নেমেছে ৬৭তম কান উত্সবের। আনন্দময় ঘটনাবহুল এই উত্সবে কিছু বেদনাদায়ক ঘটনাও রয়েছে। এ রকম একটি বেদনাত্মক ঘটনা ঘটেছে ইরানি অভিনেত্রী লায়লা হাতেমির ভাগ্যে। অন্য সব তারকার ন্যায় কানে উপস্থিত হয়েছিলেন ইরানের অস্কারজয়ী ছবি ‘অ্যা সেপারেশন’-এর নায়িকা লায়লা হাতেমি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েই নিজ দেশে বিতর্কে জালে আটকা পড়েন তিনি। উত্সবের প্রেসিডেন্ট গিল জ্যাকবের হাতে চুমু খেয়েছেন তিনি। সেই ছবি ইরানের বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়েছে। সঙ্গে সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা লায়লার সমালোচনায় মুখরিত হয়ে উঠেন। ইরানজুড়ে শুরু হয় নানা বিতর্কের। ইরান সরকার বিষয়টি আমলে নিয়ে লায়লাকে ৫০ বেত্রাঘাতের শাস্তি ঘোষণা করে। খবরটি লায়লার কানে যেতেই দেশবাসীর কাছে তিনি ক্ষমা চান। এরইমধ্যে ইরানি সিনেমা অরগানাইজেশনের কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। ইরানি মুসলিম সমাজে এভাবে প্রকাশ্যে কাউকে চুমু খাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ভুল করে সেই অপরাধই করে বসলেন ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলি হাতেমি তনয়া।