আমেরিকা ট্যুরে সাব্বির
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২১:১৯
ক্লোজআপ তারকা সাব্বির এখন আমেরিকা ট্যুরে একটানা কনসার্টে ব্যস্ত। তবে দেশীয় অডিও বাজারের এই মহামন্দায় বিদেশে থেকেই নিজের কাজগুলো গুছিয়ে রাখতে চাইছেন। অ্যালবামটির সম্পূর্ণ কম্পোজিশন করছেন সাব্বির। অ্যালবামটি নিয়ে সাব্বির বলেন, ‘এখানেও নতুন একটি অ্যালবামের কাজ এগোচ্ছি। কয়েকজন প্রবাসী শিল্পীর গানও থাকবে আমার এই অ্যালবামটিতে। আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবেন।’