কালিয়াকৈরে স্কুলছাত্র অপহূত ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

গাজীপুরের কালিয়াকৈরে মো. আল আমীন (১৩) নামে এক স্কুলছাত্র অপহরণ হয়েছে। তার পিতার নাম মো. আলমগীর হোসেন। সে উপজেলার আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। অপহরণকারীরা মোবাইল ফোনে আল আমীনের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় ঐ ছাত্রের মা আলেয়া বেগম সোমবার সকালে কালিয়াকৈর থানায় অপহরণ মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে অপহরণকারীরা মোবাইলফোনে উপজেলার ঢালজোড়া গ্রামের মো. আলমগীর হোসেনের পুত্র মো. আল আমীনকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক অতিকুর রহমান রাসেল বিষযটি নিশ্চিত করেছেন।