চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২১:৪৮
প্রমীলা মল্লিক (৪২) কিডনি রোগে আক্রান্ত হয়ে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ডাক্তার এনামুল কবিরের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। চিকিত্সকরা জানিয়েছেন, তার দুটি কিডনি অকেজো। দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। তাতে প্রায় ১০ লাখ টাকা লাগবে। কিন্তু তার পরিবারের পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তার স্বামী ডুমুরিয়া মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিমল কৃষ্ণ মল্লিক স্ত্রীর চিকিত্সার জন্য সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং-০০২০৯৫৮৩১, সোনালী ব্যাংক, ডুমুরিয়া শাখা।