চুয়াডাঙ্গায় পাম্প ও ট্যাংক লরীর টানা ধর্মঘট শুরু
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২২:১২
পেট্রোল পাম্পে ডাকাতি ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার সকল জ্বালানি সরবরাহ পাম্প ও জ্বালানি পরিবহনকারী ট্যাংক লরীসমূহে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের প্রথমদিন গতকাল জ্বালানি সরবরাহ প্রাপ্তির অভাবে জেলার সর্বত্র সকল রুটসমূহে সকল প্রকারের যানবাহন চলাচল অনেকটা হ্রাস পেয়েছে। এতে জেলার সর্বত্রই যাত্রী দুর্ভোগ বেড়েছে। গত ২২ মে বৃহস্পতিবার রাতে ডাকাতরা জেলার জীবননগর ফিলিং স্টেশনে বোমা ফাটিয়ে নৈশপ্রহরীকে বেঁধে আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ ডাকাতি ঘটনার কোন সুরাহা না করায় চুয়াডাঙ্গা জেলা জ্বালানি পাম্প ও ট্যাংক লরী মালিক সমিতি ধর্মঘটের ডাক দেয়।