কুমিল্লা বার্ডের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২২:১৫
আজ মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কর্তৃপক্ষ আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। ১৯৫৯ সালের এই দিনে আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খান (আইসিএস) বার্ড প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ২৮ জুন বার্ড অভ্যন্তরে তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়।
জানা যায়, কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা কোটবাড়ি এলাকায় ১৫৬ একর জমির উপর বার্ড প্রতিষ্ঠা করা হয়। পল্লী উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে এই প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার লাভ করে।