মৃত্যুবার্ষিকী

আশ্রাফ আলী মোল্লা ঝালকাঠির রাজাপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী মোল্লার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজাপুরে সেনের তালুক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের বড় ছেলে দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক মো. রেজাউল করিম (বাবুল)-এর ঢাকাস্থ মুগদাপাড়ার বাসভবনে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হবে। এম এ সাত্তার বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশনের (বেইস) প্রতিষ্ঠাতা ও সাবেক সচিব ড. এম. এ. সাত্তারের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দুপুর সাড়ে ৩টায় ঢাকায় বেইস প্রধান কার্যালয় ৫০, পুরানা পল্টন লাইন (৬ষ্ঠ তলা), বটতলা মসজিদের বিপরীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।