অন্য র ক ম
১৬ বছরে স্নাতক শেষ!
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২০:০৬
ছেলেটির বয়স মাত্র ১৬ বছর। এই বয়সেই সে দুটি স্নাতক ডিগ্রি শেষ করে ফেলেছে। বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিস্ময় বালক কলন কার্লসনের কথা। তিনি কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে বিএ এবং ইকোলজি অ্যান্ড ইভল্যুশন বায়োলজি বিষয়ে বিএস ডিগ্রি লাভ করেছেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইকোলজি অ্যান্ড ইভল্যুশন বায়োলজি বিষয়ে এমএস ডিগ্রিও শেষ করে এখন পিএইচডি করছেন! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডির বিষয় এনভায়রনমেন্টাল সাইন্স, পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট। পাশাপাশি তিনি মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সিতে ইন্টার্নিও করছেন! এই সাফল্য দেখেই কলিন সম্পর্কে ভুল বুঝবেন না। ছোটবেলাতেও মেধার দিক থেকে তিনি কম ছিলেন না। মাত্র ২ বছর বয়সে তিনি পড়তে শিখে ফেলেন। আর হ্যারি পটারের প্রথম বই শেষ করেন মাত্র ৪ বছর বয়সে! স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অনলাইন হাইস্কুলের পাঠ চুকান মাত্র ১১ বছর বয়সে। ১২ বছর বয়সে কলেজের পাঠ শেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে তার অর্জিত ফলাফল জিপিএ ৩.৯! তার এই অসাধারণ মেধা তাকে দিয়েছে সরকারি সুযোগ-সুবিধা। তিনি ট্রুম্যান বৃত্তি লাভ করেছেন, যার অর্থমূল্য ৩০ হাজার ইউএস ডলার! এই বৃত্তি শুধুমাত্র তার স্নাতক গবেষণার জন্য দেয়া হয়েছে। এই বৃত্তি ছাড়াও তার রয়েছে ৭৫০০ ইউএস ডলারের গোল্ডওয়াটার বৃত্তি! কলিন প্রকৃতিগতভাবেই একজন বাস্তুতন্ত্রবিদ। তিনি প্রাকৃতিক বাস্তুতন্ত্র বিষয়ে একজন বিশেষজ্ঞও বটে। এ সম্পর্কে তিনি বলেন, জীববিজ্ঞানের ব্যাপ্তি বিশাল পৃথিবীব্যাপী। বাস্তুতন্ত্র বুঝতে হলে আপনাকে জীবন বৈচিত্র্য সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। আর যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল, জীব বৈচিত্র্যের প্রতি তীক্ষ নজরদারি। এমনকি সমগ্র পৃথিবীই আপনার নজরদারির আওতায় থাকতে পারে। কলিন তার ক্যারিয়ার হিসাবে বেছে নিতে চান পরিবেশগত নীতিকে। আর তার লক্ষ্যে পৌঁছাতে এখন পর্যন্ত সঠিক পথেই হাঁটছেন তিনি।