রাবিতে নতুন বিভাগ চালু
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২০:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন দু’টি বিভাগ চালু করা হয়েছে। বিভাগগুলো হলো— কলা অনুষদের আওতাভুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগ দু’টিতে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হবে। নবগঠিত এই দু’টি বিভাগের সভাপতি নিযুক্ত করা হয়েছে। ইতিহাস বিভাগের সাবেক সভাপতি মো. আবুল কাশেমকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক আব্দুল কুদ্দুসকে সভাপতি নিযুক্ত করা হয়েছে। এ নতুন দু’টি বিভাগসহ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের আওতাধীন বিভাগের সংখ্যা হলো ৫০টি।