ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২০:০৭
চার্টার্ড ইন্স. অব ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস
ক্যাম্পাস প্রতিবেদক
২০১৫ সালের জন্যে নতুন পাঠ্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস (সিমা)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই সিলেবাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমার রিজিওনাল ডিরেক্টর ব্র্যাডলি এমারসন, হেড অব সিলেবাস ডেভেলপমেন্ট শ্যেন বালজান, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারীফ তামান্না মাতিনসহ আরো অনেকে। ব্র্যাডলি এমারসন বলেন, সিমা পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক উন্নয়নে নিজেদের সদস্যদেরকে অগ্রগামী রাখতে প্রতিশ্রতিবদ্ধ। আমরা আমাদের এই নতুন সিলেবাস সম্পূর্ণ যুগোপযোগী এবং নেক্সট জেনারেশন ব্যবসায়িক উন্নয়নে আমাদের সদস্যদের অবদান আরও বেশি নিশ্চিত করবে বলে মনে করি।
আরামবাগ হাইস্কুল এন্ড কলেজ
তুহিনুল ইসলাম
ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছে আরামবাগ হাইস্কুল এন্ড কলেজ। পর পর তিনবার শতভাগ পাশের পাশাপাশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের রেকর্ড গড়েছে। শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় দিন দিন প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরে পেতে যাচ্ছে। এমনটি জানালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম। চলতি বছর এসএসসি পরীক্ষায় আরামবাগ হাইস্কুল এন্ড কলেজ সাফল্য অর্জন করেছে। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির অবস্থান। বিগত তিন বছর ধরে আরামবাগ হাইস্কুল এন্ড কলেজ শত ভাগ পাশের রেকর্ডের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
ইন্টা.তাহফিজুল কুরআন ইন্সটিটিউট
ক্যাম্পাস প্রতিবেদক
বাংলাদেশের যে কোন অঞ্চল থেকে সর্বোচ্চ ১৩ বছর বয়সী অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হিফ্যুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীর ধারাবাহিক যে কোন ১০ পারা হিফ্য থাকতে হবে। ৫ জুন রেজিস্ট্রেশনের শেষ তারিখ এবং ৯ জুন সকাল ৯ টায় ইন্সটিটিউশন প্রাঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১ম স্থান অর্জনকারী পাবে ১৫ হাজার টাকা। রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ করুন ড. মো: মুহসিন উদ্দিন- ০১৬৭৮৬৬৪৪২৫। ফোনে রেজিষ্ট্রেশন করা যাবে। ঢাকা-আশুলিয়া সড়কের আশুলিয়া বাজার থেকে ভেন্যু পর্যন্ত যানবাহনের ব্যবস্থা থাকবে।