জোকস
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২০:১৮
ভোলানাথেরসঙ্গে তার এক মনোরোগ চিকিত্সক বন্ধুর দেখা। ভোলানাথ তাকে দেখে অবাক হয়েজিজ্ঞেস করল, ‘আরে গোপাল, তুই! আমি তো শুনেছিলাম তুই মরে গেছিস!’
গোপাল : হুমম, কিন্তু এখন তো জীবিতই দেখলে, নাকি?
ভোলানাথ : হতেই পারে না! যে ব্যক্তি আমাকে এই সংবাদ দিয়েছে সে যে তোমার চেয়েও বিশ্বস্ত।
একদিন ভোলানাথ দোকানে গিয়েছেন তেল কিনতে। তেল কিনে ভোলানাথ রাগে টং হয়ে দোকানদারকে বললেন-
ভোলানাথ : আরে ভাই, তেলের সঙ্গে আমার ফ্রি উপহার কই?
দোকানদার : রাগছেন কেন? তেলের সঙ্গে কোম্পানি তো কোনো উপহার দেয়নি। আমি উপহার বানিয়ে দেব নাকি?
ভোলানাথ : আরে মশাই, আমাকে বোকা বানাচ্ছেন, না? আমি কি মূর্খ নাকি যে পড়তে পারি না! তেলের বোতলের গায়েই তো লেখা আছে, কোলেস্টেরল ফ্রি। কই, সেটা তো দিচ্ছেন না।
একবার ভোলানাথ শখ করে প্রথমবারের মতো একটি বিখ্যাত রেস্টুরন্টে খেতে গেছেন। ওয়েটার সামনে খাবার দিয়ে গেলেন। খাওয়াদাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়েভোলানাথ হাত ধোয়ার বদলে পুরো বেসিনই ঘষামাজা শুরু করে দিয়েছেন। দেখে ওয়েটার আঁতকে উঠে বললেন, ‘আরে মশাই, আপনি করছেনটা কী? আপনি বেসিন পরিষ্কার করছেন কেন?’ ভোলানাথ রেগে গিয়ে বললেন, ‘আপনারাই তো বোকার মতো বেসিনের ওপর লিখে দিয়েছেন, ওয়াশ বেসিন। তাই তো বেসিন পরিষ্কার করছি। মশাই, আগে পড়াশোনাটা ভালো করে জেনে তারপর এসব নোটিশ টাঙাবেন, বুঝলেন?