বাজেটে ক্ষুদ্রঋণের আয়ে কর বসতে পারে
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২০:৫৯
আয়কর বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আসছে বাজেটে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের আয়ের উপর কর বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের নীট আয়ের উপর ১০ শতাংশ হারে কর বসানোর বিষয়ে এনবিআর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কয়েকটি খাতে উেস আয়করের হার বাড়তে পারে। আগামী ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট ঘোষণার সময় এ প্রস্তাব দিতে পারেন। দেশব্যাপী বর্তমানে ৭শ’র বেশি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়া বেশকিছু খাতে উেস আয়করের হার বাড়তে পারে। এটি অগ্রিম আয়কর (এআইটি) বা উইথহোল্ডিং ট্যাক্স নামেও পরিচিত। বর্তমানে ৫৩টি খাতে এআইটি কর্তন করা হয়। সূত্র জানায়, এর মধ্য থেকে বেশ কয়েকটি খাতে এআইটি’র হার বাড়তে পারে। বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্যে করের নতুন নতুন খাত খুঁজছে এনবিআর। এ লক্ষ্যে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের উপর গ্রীন ট্যাক্স নামে নতুন কর, স্বাস্থ্য হানিকর তামাকজাতীয় পণ্যের উপর সারচার্জ (বিশেষ মাসুল), অধিক সম্পদের অধিকারীদের উপর বিদ্যমান সারচার্জ আরো বাড়ানোর মত সিদ্ধান্ত আসতে পারে বাজেটে। আগামী অর্থ বছরে আয় করের লক্ষ্যমাত্রা ৩০ শতাংশ বাড়িয়ে ৫৭ হাজার ৫০০ কোটি টাকা করা হচ্ছে।