দেশের প্রথম ডিটিএইচ কোম্পানি চালু করলো বেক্সিমকো

শিল্পগোষ্ঠী বেক্সিমকো গতকাল দেশের প্রথম ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) কোম্পানি খোলার ঘোষণা দিয়েছে। নতুন এই কোম্পানিতে বেক্সিমকোর অংশীদার হয়েছে রাশিয়ার অন্যতম বৃহত্ বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠান জিএস গ্রুপ। ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শক তার বাড়িতে একটি রিসিভার ইন্সটলের মাধ্যমে সরাসরি সিগন্যাল গ্রহণ করতে পারবেন। ব্রডকাস্টিং কোম্পানিগুলোকে আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে সংযোগ দেয়ার প্রয়োজন পড়বে না। ২০১৪ সালের শেষ দিকে বাণিজ্যিকভাবে ডিটিএইচের কার্যক্রম শুরু হবে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, “বাংলাদেশে বর্তমানে কোন বৈধ ডিটিএইচ অপারেটর নেই। টিভি দর্শকদের কয়েকটি কেবল অপারেটর ও টেরিস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেলের ওপর নির্ভর করতে হয়।” জিএস গ্রুপের বিদেশি প্রকল্প পরিচালক সের্গেই দোলগোপোলস্কি বলেছেন, “বালাদেশে প্রথম বারের মত ডিটিএইচ চালুর পথ মসৃণ করতে ২০১৪ সালে ‘হেড-এন্ড’ ও ‘আপ-লিঙ্ক’ ইন্সটল করা হবে। পুরো বাংলাদেশেই আমাদের নেটওয়ার্ক পাওয়া যাবে।”- প্রেস বিজ্ঞপ্তি