ক্যাপসন নিউজ

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে চিকিত্সা সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম ও ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন ডিরেক্টর ডঃ দবির উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন == সম্প্রতি ট্রাষ্ট ব্যাংকে ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এ জি এম) ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদ চৌধুরী এতে উপস্থিত ছিলেন। সভায় ২০১৩ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুকূলে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে অনুমোদন করা হয় == সম্প্রতি সিটি ব্যাংকের ডিএমডি মাসরুর আরেফিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্টর মো. শাহ নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে সই করেন। ফলে এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট কেনা যাবে