জুয়েলের ‘কী উপায়’
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২১:১৪
সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। দীর্ঘদিন পর জুন মাসের প্রথম সপ্তাহে সিডি চয়েজের ব্যানার থেকে রিলিজ পেতে যাচ্ছে জুয়েলের দ্বিতীয় একক অ্যালবাম ‘কী উপায়’। মেলোডি ও রক ধাঁচের এই অ্যালবামে মোট নয়টি গান থাকছে। সবগুলো গানই কম্পোজিশন করেছেন জুয়েল। এর মধ্যে চারটি গানে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন কনা, সোমলতা ও সোমচন্দা। অ্যালবামে জুয়েলের সাথে সোমলতা ও সোমচন্দার গান দুটি ইতোমধ্যে কলকাতায় রিলিজ পেয়েছে। এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘আমাদের দেশে রিলিজ দেওয়ার আগে সোমলতা ও সোমচন্দার সাথে গান দুটি কলকতায় রিলিজ দিলাম। এরই মধ্যে বেশ সাড়া পেয়েছি। অনুপ্রেরণার জায়গাটা আরও কয়েক ধাপ এগিয়ে গেল। প্রথম অ্যালবামের মতোই আমার এই অ্যালবামটা নিয়েও আমি আশাবাদি।’ নিজের একক অ্যালবামের শেষ মুহূর্তেও কাজের পাশাপাশি তিনি ব্যস্ত আছেন লিজা ও বিউটি দাশের একক অ্যালবামের গান নিয়ে। এর আগে ২০১০ সালে তার প্রথম একক অ্যালবাম ‘একলা প্রথম’ মুক্তি পায়।