ইইউ’র প্রত্যন্ত এলাকা সংস্কারের আহ্বান ওঁলাদের

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ইউরোস্কেপটিক ও চরম ডানপন্থী দলগুলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংস্কারের আহবান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফট্রাসোয়া ওঁলাদ। ইউরোস্কেপটিক হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরোধীদের শক্তি যে বেড়েছে, ভোটের ফলেই তা স্পষ্ট। এরা ইইউ-এর ক্ষমতা খর্ব করার পাশাপাশি একে পুরোপুরি বিলুপ্ত করে ফেলতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় কৃচ্ছ নীতির কারণে ইইউ এবং ইউরোর প্রতি মানুষ বিরূপ মনোভাব পোষণ করেছে? এ রকম পরিস্থিতিতে ফরাসী প্রেসিডেন্ট বলেন, ইইউকে অবশ্যই সংস্কার করতে হবে এবং পূর্বের আকারে ফিরে আসতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এবার বিস্ময়কর জয় পেয়েছে ইইউ বিরোধী এবং কট্টর ডানপন্থিরা। ফ্রান্স এবং ব্রিটেনে রবিবার অনুষ্ঠিত ভোটের ফলে এমনটিই দেখা গেছে।