মনোনয়নপত্র সংগ্রহ রওশনের রাজনৈতিক সচিবের

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচন জমে উঠতে শুরু করেছে। মঙ্গলবার বিরোধী দলের নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে নাছিরউদ্দিন নামের এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, মঙ্গলবার পর্যন্ত ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন।