বেলাবতে মাছ ধরতে গিয়ে গুলি ও গ্রেনেড উদ্ধার
বেলাব (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪৫
বেলাবতে পানির নিচ থেকে ৪৮ রাউন্ড তাজা রাইফেলের গুলি ও একটি অকেজো গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৬ মে সোমবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের বড় বিলে। বেলাব থানার ওসি মোঃ বদরুল আলম বলেন, ঘটনার দিন ঐ এলাকার কয়েকজন কিশোর ভাটেরচর গ্রামের বড়বিলে হাত দিয়ে মাছ ধরার সময় পানির নিচ থেকে উক্ত ৪৮ রাউন্ড গুলি ও অকেজো গ্রেনেড খুঁজে পায়। পরে বেলাব থানায় খবর দিলে পুলিশ উক্ত গুলি ও গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় কারা জড়িত তার কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।