বেনাপোলে বিজিবি ও চোরাচালানীদের সংঘর্ষে আহত ২
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪৫
বেনাপোলের বড় আঁঁচড়া সীমান্তে মাদকদ্রব্য আটককে কেন্দ্র করে সোমবার রাতে বিজিবি ও চোরাচালানীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় মাদকদ্রব্য চোরাচালানীদের হামলায় বিজিবি’র ২ সদস্য আহত হয়েছে। আহত সদস্যরা হলো-ল্যান্স নায়েক শ্রী স্বরণ চন্দ্র (কোচ) ও সিপাহী ফারুক মোল্লা। তবে আহত স্বরণ চন্দ্রের অবস্থা আশংকাজনক। সে বেনাপোল তালসারী রজনী ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত আব্দুল কাদের নামে এক চোরাচালানীকে আটক করছে বিজিবি।
২৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে, কর্নেল মতিউর রহমান জানান, বিজিবি সদস্য স্বরণ ও ফারুক মোল্লা বড় আঁচড়া সীমান্ত পোস্ট থেকে রাতে মাদকদ্রব্যের একটি চালান আটক করে চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ১০/১২ জন চোরাচালানীর নামে মামলা করেছে বিজিবি।