শিল্পী এম এ কাইয়ূমের একক চিত্র প্রদর্শনী
সুবীর বসাক কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০১৪, ১৯:৫২
বিশিষ্ট চিত্রশিল্পী ও লোকশিল্প গবেষক এম এ কাইয়ূমের একক চিত্র প্রদর্শনী গত ১৯ মে শেষ হয়েছে। গত ১৭ মে বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। এ উপলক্ষে প্রেসক্লাব সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার লুনা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ। আলোচনায় অংশ নেন চিত্রশিল্পী অধ্যাপক মীর রেজাউল করীম, অধ্যক্ষ গোলশান আরা বেগম. জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আজিজুল হক, আবুল এহসান ও খালেদা ইসলাম।
চিত্র প্রদর্শনীতে জল রং, তেল রং ও কালি-কলমের মাধ্যমে শিল্পীর আঁকা ৪২টি চিত্রকর্ম ও ১২টি ব্রত আল্পনা স্থান পায়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা ছিল। প্রদর্শনীতে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।