মাগুরায় দু’দিনব্যাপী বাউল উত্সব
দীপক রায় চৌধুর মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০১৪, ১৯:৫৩
ফকির ছব্দার সাইজীর ১৪তম তিরোভাব দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বাউল সম্মেলনে ও মরমী সংগীত অনুষ্ঠান মঙ্গলবার ২০ মে সন্ধ্যায় মাগুরার বেলনগর গ্রামে শেষ হয়। সম্মেলনে কুমিল্লা, ঢাকা, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা থেকে ২ শতাধিক লালন ভক্ত ও গবেষক অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ফকির মোকাদ্দেস হোসেন, কেরামত সাইজি। বাউল সংগীত পরিবেশন করেন নিজাম উদ্দিন লালনী, টুকু সাইজি, আলমগীর হোসেন, বাবলু, রানী সাইজি প্রমুখ। প্রতিবছর ছব্দার সাইজির মৃত্যু দিবস উপলক্ষে তার ভক্তরা বেলনগর সাইজি বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাউল শিল্পী ছাড়াও কয়েকশত সাধারণ মানুষের পদচারণায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। সোমবার সন্ধ্যা থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছিল।