প্রাইম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২০:৩৩
সম্প্রতি অনুষ্ঠিত প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪১৭ তম সভা সর্ব-সম্মতভাবে আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে। যা আগামী ১লা জুন থেকে কার্যকর হবে। আজম জে চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও স্বত্ত্বাধিকারী। -প্রেস বিজ্ঞপ্তি