ক্যাপশন নিউজ
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২০:৩৩
বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি ২০ বিশ্বকাপ উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন কাজে বজয়ী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আলমগীরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) এম. সিরাজুল ইসলাম
০০০০
সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেড আয়োজিত এসএমই ফাইন্যান্সিং ও গ্রীণ ব্যাংকিং শীর্ষক দিনব্যাপী মতবিনিময় সভায় মো. মামুন বখেতর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. এ হালিম চৌধুরী
০০০০
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভায় গত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান দীন মোহাম্মদ। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব, ব্যবস্থাপনা পরিচালক এস, এম, ইন্তেখাব আলম এসময় উপস্থিত ছিলেন