জোকস
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২০:৪১
১.সর্দারজিকে দাওয়াত করল তার এক বন্ধু। বন্ধুর বাসা আটতলায়। কিন্তু বহু কষ্ট করে সিঁড়ি দিয়ে আটতলায় উঠে সর্দারজি দেখলেন, বন্ধুর বাসার দরজায় একটা কাগজ ঝুলানো। তাতে লেখা আছে, ‘সর্দার, তুমি বোকা হয়েছ! আমরা কেউ বাসায় নেই। এখন আবার কষ্ট করে নিচে নামো!’
বিষয়টা দেখে সর্দারজির খানিকটা রাগ হলেও তিনিও বুদ্ধি করে এর জবাব দেওয়ার জন্য কাগজটার নিচের দিকে লিখলেন , ‘আরে তুমি কি ভেবেছ আমি তোমার ফাঁদে পা দিয়েছি? মোটেই না। আমি আগে বুঝতে পেরেছিলাম বলে তোমার বাসায় আসিই-নি!’
সাজাপ্রাপ্ত স্বামীকে দেখতে স্ত্রী গেছে জেলখানায়-
স্ত্রী : কাল তোমাকে যে কেকটা পাঠিয়েছিলাম সেটা পেয়েছিলে?
স্বামী : পেয়েছিলাম, কিন্তু ধরেও দেখিনি। কাল জেলে আমাদের অনশন ছিল।
স্ত্রী : হায়, হায়! কেকের ভেতরে যে আমি লুকিয়ে একটা ছোট লোহা কাটার করাত পাঠিয়েছিলাম।
: কী হে কেমন কাটছে সময় তোমার?
: সময় বলে কী আর কিছু আছে! বউ আমাকে ছেড়ে চলে গেছে। ছেলেটাও একটা মামলায় সাজা পেয়ে এখন জেলে। একমাত্র মন্দের ভালো যে আমার চাকরিটা এখনও টিকে আছে।
: কী চাকরি করো তুমি?
: এই আরকি লটারির লাকি কুপন বিক্রি করি।
৪.পল্টু : জানিস, আমি কোনদিন ট্রেনের টিকিট কাটি না।
বিল্টু : যেদিন টিটি ধরবে সেদিন মজা বুঝবি।
পল্টু : আরে টিটি আমায় পাচ্ছে কোথায়, আমি তো ট্রেনেই চড়ি না।