গলাচিপায় ১৫টি দোকান ভস্মীভূত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানিবাজারে মঙ্গলবার সন্ধ্যায় ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে আ. খালেক বিশ্বাসের টিনের আড়ত, শাহআলম গাজী, আবদুর রব, সাইফুল ইসলামের দোকানসহ মোট ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। আ. খালেক বিশ্বাসের টিনের আড়ত থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, ইউএনও মো. মাহবুব আলম, গজালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী মো. ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেন।