ভোলায় সরকারি চাল কেনা সম্ভব হয়নি

চলতি ইরি-বোরো মৌসুমে জেলায় মোট ৯৯ টন চাল ক্রয়ের কথা থাকলেও এক ছটাক চালও কেনা সম্ভব হয়নি। ৭টি উপজেলার মধ্যে মাত্র ২টি উপজেলায় সরকার অনুমোদিত ২টি মিল আছে। কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে ঐ দুটি মিল মালিক সরকারি ধান ভাংতে রাজি হয় না। শহরের এলএসডি গুদামে ধান-চাল আনা-নেয়া কষ্টকর। চলতি মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত ক্রয়-বিক্রয়ের দিন ধার্য করা আছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার হাওলাদার বিষয়টি সরকারকে জানানো হয়েছে বলে উল্লেখ করে বলেন, স্থানীয় চাষিরা সরকারের নিকট ধান বিক্রি করতে উত্সাহী নয়। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শান্তি রঞ্জন মন্ডল জানান, ইরি চাষাবাদকৃত জমির পরিমাণ ছিল ৪৮ হাজার ১৬০ হেক্টর আর উত্পাদিত ফসলের পরিমাণ হলো ১ লাখ ৭৬ হাজার ৬৯৬ টন।