ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়ে গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২১:৪৬
অনেক শিক্ষার্থীরই স্বপ্ন হলো উন্নত বিশ্বের দেশগুলোর শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি অর্জন। তবে এই স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হলো বিপুল খরচ, যা আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীর পক্ষেই বহন করা সম্ভব হয় না। তাই ইচ্ছা থাকলেও বেশিরভাগ শিক্ষার্থীই দেশের বাইরে গিয়ে পড়ালেখা করতে পারে না। এই সীমাবদ্ধতাকে মাথায় রেখেই ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) চালু করেছে গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের সুযোগ।
শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর ক্লাশ অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে। ৯১৩৮১৩৯, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করে এই শিক্ষা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে ডিআইআইটি থেকে।
সার্টিফিকেট :এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট দিয়ে থাকে।
ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে।
মান নিয়ন্ত্রণ :ডিআইআইটি ইতোমধ্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক, শ্রেষ্ঠ ফলাফল ও অধিকসংখ্যক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব গ্রিনিচ ও এনসিসি এডুকেশন, ইউকে।
ভর্তির যোগ্যতা :যেকোনো গ্রুপে এইচএসসি/এ-লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি সম্পন্ন করতে পারবে।
খরচ :সাড়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা যা মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য।
ক্যাম্পাস সুবিধা :ডিআইআইটিতে রয়েছে আধুনিক লাইব্রেরি, বিনামূল্যের ওয়াই-ফাই জোন এবং আধুনিক কম্পিউটার ল্যাব।
স্কলারশিপ সুবিধা :মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধা, স্কুল শিক্ষকের সন্তান ও মেয়েদের জন্য রয়েছে স্কলারশিপের সুবিধা।
ভর্তির সেশন :ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) পান্থপথ, কলাবাগান, উত্তরা ও চট্টগ্রাম ক্যাম্পাসে এবং ২টি শিফটে (সকাল ও সন্ধ্যা) ভর্তি নেওয়া হয়। চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারে।
যোগাযোগ :কনকর্ড রিজেন্সি, ১৯/১, পান্থপথ, ঢাকা।