বৃহত্তর কুমিল্লার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঐতিহ্য রক্ষা ফাউন্ডেশন
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২২:২৯
বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন-এর উদ্যোগে সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় সকল বিষয়ে এ+প্রাপ্ত চাঁদপুর-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকায় বসবাসরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ জুনের মধ্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান খোকন অথবা মহাসচিব মফিজুর রহমান খান বাবু বরাবর জিসিএইচপিএফ, ৮৫/১/এ পুরানা পল্টন লাইন (৫ম তলা), ঢাকা-১০০০ ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। greatercomillafoundation@gmail.com ই-মেইলেও আবেদন করা যাবে।-প্রেস বিজ্ঞপ্তি